ধোবাউড়া প্রতিনিধি আব্দুল মতিন মাসুদ
ময়মনসিংহের ধোবাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ১৬ডিসেম্বর শুক্রবার ভোরে শহীদদের স্বরণে উপজেলা পরিষদ চত্বরে নির্মিত স্মৃতিস্তম্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ ও বিভিন্ন রাজনৈতিক পেশাজীবি সংগঠনে, সামাজিক সাংস্কৃতিক সংগঠন,ও শিক্ষা প্রতিষ্টান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, ঐতিহ্যবাহী ধোবাউড়া প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাবের পক্ষ বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রথমে ধোবাউড়া - হালুয়াঘাট আসনের সাংসদ জুয়েল আরেং( এমপি) স্মৃতিস্তম্বে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরে একে একে উপজেলা আওয়ামীলীগ , ছাত্র লীগ,যুব লীগ,শ্রমীক লীগ,কৃষক লীগ, বীরমুক্তিযোদ্ধা সংসদ, সন্তান কমান্ড, মহিলা যুব লীগ, ধোবাউড়া প্রসেক্লাব
সহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল সাড়ে ৮টায় বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্টানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্টানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম ও উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন। থানা পুলিশ ও ফায়ারসার্ভিসের পক্ষ থেকে প্যারেডগ্রাউন্ড কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশ গ্রহণ করেন,শরীর চর্চা ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। এ সময় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের কে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।