
আব্দুল মতিন মাসুদ ধোবাউড়া( ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ধোবাউড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে সড়ক পরিবহন আইনে ৭ জনকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ ২৬আগস্ট মঙ্গলবার বিকালে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় ০৭ জন মটরসাইকেল চালককে পৃথকভাবে ২০০০টাকা করে ৭জনকে মোট ১৪ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) নুসরাত জাহান অনন্যা। সহযোগিতায় ছিলেন ধোবাউড়া থানা পুলিশ।