ধোবাউড়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপি নেতাকর্মীদের মাঝে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ
-
Reporter Name - Update Time : ০৩:২৩:১৩ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
- ১২৪ Time View

স্টাফ রিপোর্টার আব্দুল মতিন মাসুদ ময়মনসিংহ ধোবাউড়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও কারানির্যাতিত নেতাকর্মীদের মাঝে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ৩মার্চ বুধবার দুপুর ২টায় ধাইরপাড়া একাডেমী হল রুমে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন জেলা উত্তর বিএনপির সদস্য হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সালমান উমর রুবেল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল ফজল, সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মোঃ কছিম উদ্দিন বিশ্বাস, জেলা যুবদলের সহ-সভাপতি আবুল কালাম হেলাল, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিকুল ইসলাম শামীম, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম মোল্লা, জেলা যুবদলনেতা জাহাঙ্গীর আলম, জেলা যুবদল নেতা মোঃ মাসুদ সরকার,জেলা যুবদল নেতা আরব আলী,জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আবুসাঈদ,তাতীদলের সভাপতি মোঃ আব্দুস ছোবান,সাবেক ছাত্র দল নেতা মোঃ শাখাওয়াত হোসেন, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মোশাররফ হোসেন, উপজেলা ছাত্র দল নেতা, মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা যুবদল নেতা মোঃ শহিদুল ইসলাম, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

















