স্টাফ রিপোর্টার আব্দুল মতিন মাসুদ
ময়মনসিংহের ধোবাউড়ায় বৃহস্পতিবার (১৮ জানুয়ারী ) দুপুরে এক সভার মধ্য দিয়ে জাতীয় যুব নীতি ২০১৭ এর আলোকে যুব ফোরাম কমিটি গঠন করা হয়েছে।
সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে স্বাবলম্বী উন্নয়ন সমিতির বাস্তবায়নে আস্থা প্রকল্পের আওতায় অরাজনৈতিক সংগঠন ধোবাউড়া উপজেলা যুব ফোরাম কমিটি গঠন করা হয়েছে।
সভায় সর্বসম্মতিক্রমে উপজেলা যুব ফোরামের আহ্বায়ক-মিজানুর রহমান
যুগ্ম আহ্বায়ক-হারেজ আলী, সায়মা আক্তার।উপজেলার ৭টি ইউনিয়নের ৩০ জন যুব প্রতিনিধিদের নিয়ে তিন বছর মেয়াদি এ কমিটি গঠন করা হয়।
যুব ফোরাম গঠন উপলক্ষে সভায় উপস্থিত ছিলেন আস্থা প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর ইমন সরকার, ময়মনসিংহ সাংবাদিক সমিতি'র সদস্য সাংবাদিক শাহ্ নাফিউল্লাহ সৈকত, যায় যায়দিন পত্রিকার ধোবাউড়া প্রতিনিধি সুলতান মামুন রতন, দৈনিক বাংলা পত্রিকার ধোবাউড়া প্রতিনিধি সাংবাদিক আব্দুল মতিন মাসুদ, সাংবাদিক আনিছুর রহমান, প্রমুখ।
প্রকল্পটি জাতীয় যুব নীতি ২০১৭ এর আলোকে তৃণমূল পর্যায়ের বিভিন্ন প্রান্তিক যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তোলা এবং সহনশীল ও অহিংস সমাজ গঠনে যুবদের উদ্বুদ্ধ করবে।
আস্থা প্রকল্পের এই কার্যক্রমটি এসডিজির ১৭টি গোলের মধ্যে ধারা ৫, ১০, ১৬ ও ১৭ এর সাথে সম্পর্কিত। দল-মত নির্বিশেষে জাতীয় যুব নীতি বাস্তবায়ন এবং যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে দক্ষতা বৃদ্ধি করবে বলে আশাবাদী আস্থা প্রকল্পের।