ধোবাউড়া প্রতিনিধি আব্দুল মতিন মাসুদ
ময়মনসিংহ ধোবাউড়া উপজেলার আশ্রয় প্রকল্পসহ বিভিন্ন অফিস ও প্রকল্প পরিদর্শন করেন জেল প্রশাসক মোস্তাফিজার রহমান। ১১এপ্রিল মঙ্গলবার সকালে তিনি ধোবাউড়ায় আসেন। ধোবাউড়া-গোয়াতলা সীমানায় জেলা প্রশাসককে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন ধোবাউড়া,ধোবাউড়া থানা এবং গোয়াতলা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে জেলা প্রশাসক গোয়াতলা আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন, বাসিন্দাদের খোঁজ খবর নেন।এছাড়াও তিনি গোয়াতলা ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এসময় সাথে ছিলেন ধোবাউড়া উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন,সহকারী কমিশনার(ভূমি) ফাতেমা জান্নাত,অফিসার ইনচার্জ টিপু সুলতান, গোয়াতলার ইউপি চেয়ারম্যান জাকিরুল ইসলাম টুটুন প্রমূখ।