ধোবাউড়ায় আন্তঃ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় সুইস গেইট স্পোর্টিং ক্লাব বিজয়
-
Reporter Name - Update Time : ০৫:৩২:৩৭ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
- ১৫৮ Time View

স্টাফ রিপোর্টার আব্দুল মতিন মাসুদ
ময়মনসিংহ ধোবাউড়ায় শ্রীপুর যুবসমাজের উদ্যোগে আন্তঃ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। চন্দ্রপুর স্পোর্টিং ক্লাব বনাম সুইচগেট স্পোর্টিং ক্লাব মধ্যকার ফাইনাল খেলা ৫নভেম্বর রবিবার মুন্সিরহাট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
নির্ধারিত সময়ের পর টাইব্রেকারে ৩-১ গোলে সুইচগেট একাদশ বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
উক্ত ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ডেভিড রানা চিসিম, জেলা পরিষদ সদস্য জালাল উদ্দিন সোহাগ, বাঘবেড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেজবাহ উদ্দিন সরকার মামুন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সরকার, আওয়ামী লীগ নেতা ইজ্জত আলী, বাঘবেড় ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মঞ্জুরুল হক রুবেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি, আশিকুজ্জামান সুজন, জুবায়ের হোসেন মেম্বার, আবুসাইদ, হালিম মেম্বার,প্রমুখ।



















