ডাঃ মোঃ রেজাউল করিম অপু:
এই গরমের তাপদাহ থেকে শরীরকে শিতল রাখতে আমরা যে সমস্ত পানীয় পান করতে পারি..
১ । লেবুর শরবত হলো গরমের সময়ে অন্যতম পরিচিত প্রাকৃতিক পানীয়।
প্রচণ্ত গরমে লেবুর শরবত পান করলে শরীর সতেজ এবং আরোে বেশি
কর্মদ্যোমী হয়ে উঠে। এক গ্লাস লেবুর শরবত গরমে শরীরের পানিস্বল্পতা দূর করে আমাদের এনে দেবে প্রশান্তি।
লেবুতে থাকা ভিটামিন "সি" এপিনেফ্রিন হরমোনকে উদ্দীপ্ত করে, যা নার্ভ স্টমুলেশনে সাহায্য করে।
২ । গরমের কারণে আমরা সারাক্ষণই ঘামতে থাকি । আর ঘামের সঙ্গে
বেরিয়ে যাওয়া লবণ শরীরকে ক্লান্ত করে দেয়। আর এই ক্লান্তি দূরে
দারুণ উপকারী বেলের শরবত বেলের মধ্যে রয়েছে রাইবোয়্যাবিন
এবং ভিটামিন বি, আয়রন, সোেডিয়াম, পটাশিয়ামের যৌগ যা হজম
শক্তিকে উন্নত করে এবং প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তােলে।
৩ । গরমে ডাবের পানি হতে পারে আপনার জন্য উপযুক্ত পানীয়। এটি
ঘামের মাধ্যমে শরীরে যে পানিশূন্যতা তৈরি হয়, তা রোধ করে
শরীরের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। স্ট্রেস কমাতে সাহায্য
করে। ডাবের পানি উচ্চ পটাসিয়ামযুক্ত হওয়ায় প্রেসার কমাতে সাহায্য
করে।
৪ । আঙরের রসের সঙ্গে মধু আর বরফ মিশিয়ে খেলেও গরমে স্বস্তি
মিলবে।
৫ । তেতুল-গুড়ের শরবত শরীরে পানি ধরে রাখতে সাহায্য করে। তেতুল
ম্যাগনেসিয়াম নার্ভ সিমুলেশনে সাহায্য করে এবং গুড় আয়রনের
ঘাটতি পূরণ করে।
৬। মাঠা পানিশূন্যতা রোধের পাশাপাশি এটি হজমশক্তি বৃদ্ধিতে সাহায্য
করে, পেট যফাঁপা কমায়।
৭। গরমের কারণে ত্বকের প্রদাহ, ফুসকুড়ি বা ঘামাচির সমস্যা প্রতিরোধ
করবে শসা-লেবুর জুস।