স্টাফ রিপোর্টার
ঢাকা গুলিস্তান থেকে ছেড়ে আসা মুকসুদপুর গোপালগঞ্জ গামী একটি পরিবহন বসুমতি ট্রান্সপোর্ট।ঢাকা মেট্রো-ব ১৫৩৭৮১ অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
২৭ জুন বিকাল তিনটায় সাধারণ জনগণকে জিম্মি করে ৩০০ টাকার ভাড়া ৫০০ টাকা নিচ্ছেন এমন সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে বাসে থাকা সাধারণ জনগণ তীব্র প্রতিবাদ জানান। তারা জানান ভয় ভীতি ও বাস থেকে নামিয়ে দেয়ার কথা বলে অতিরিক্ত ভাড়া আদায় করেন এ বাসের কন্টাকটার এর বিরুদ্ধে।
এ সময় বাসে থাকা বিভিন্ন যাত্রী অভিযোগ করে বলেন, একাধিকবার প্রশাসনকে মুঠোফোন জানানোর চেষ্টা করলেও তার কোন সৎ উত্তর পাওয়া যায়নি।
এ বিষয়ে বিআরটিএ কর্মকর্তা মোটরযান পরিদর্শক মোহাম্মদ অহিদুর রহমান মুঠোফোনে জানালে, নিউজকে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য প্রতিশ্রুতি দেন।