গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১৫ ই আগষ্ট সোমবার য়মনসিংহের সাব রেজিস্ট্রার কার্যালয়ের জেলা রেজিষ্ট্রার মোহসেন আলী ও সদর সাব রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে এক শোক র্যালীর মাধ্যমে নগরীর সার্কিট হাউজ সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে পুষ্পার্ঘ অর্পনের মাধ্যমে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এ সময় জেলা রেজিষ্ট্রার কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা,কর্মচারী,দলিল লেখক,নকল নবিশবৃন্দ উপস্থিত ছিলেন।