Hi

ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্র সম্পাদক নেতা নিশাত গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১০:৩৪:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • ১০৩ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো চিফ, ময়মনসিংহঃ
ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক এক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ২টার দিকে নগরীর কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মোস্তফা সরকার নিশাত জামালপুর সদর উপজেলার মৃত আয়নাল হকের ছেলে। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম হল শাখার সাধারণ সম্পাদক।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, মোস্তফা সরকার নিশাত নগরীর কলেজ রোড এলাকায় আত্মগোপন করেছিলেন। এমন তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোহাইমেনুর রশিদ ও তাঁর নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

পরে তাঁকে ১৭/০১/২০২৫ খ্রীঃ  ডিএমপি ডিবি ঢাকায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের হত্যা মামলা রয়েছে বলে জানা গেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভালুকায় বসত বাড়ীত হামলা ভাংচুর লুটপাট আহত ৫ 

ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্র সম্পাদক নেতা নিশাত গ্রেফতার

Update Time : ১০:৩৪:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫