শিপন রানা ভালুকা প্রতিনিধি:
গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের ঘোষিত বৃক্ষরোপণ সপ্তাহ উপলক্ষে সারাদেশব্যাপী গাছের চারা বিতরণের অংশ হিসেবে ময়মনসিংহ যোনের ভালুকা এরিয়ার ভরাডোবা ভালুকা শাখায় কেন্দ্র প্রধান বৈঠক শেষে গ্রামীণ ব্যাংকের সদস্যদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন প্রকার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল আলিম যোনাল ম্যানেজার ময়মনসিংহ যোন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রফিকুল ইসলাম যোনাল অডিট অফিসার ময়মনসিংহ যোন। এসময় চারা বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভালুকা এরিয়ার এরিয়া ম্যানেজার জনাব মোঃ জাহিদুল হাসান নাসির, গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আহমেদ, সেকেন্ড ম্যানেজার আব্দুল মান্নান, শাখার সকল অফিসার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।গাছের চারা পেয়ে গ্রামীণ ব্যাংকের সদস্যদের মাঝে আনন্দ বিরাজ করছে।এলাকার সুশীল সমাজের ধারনা গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপণ অভিযানের ফলে ভালুকায় গ্রামীণ ব্যাংক বনায়ন করতে বড় অবদান রাখবে।