মনির উদ্দিন মুন্না খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ::
খাগড়াছড়ি পুনাক সভাপতি রেহানা ফেরদৌসী’র উদ্যোগে, খাগড়াছড়ি পুনাক পরিবারের পক্ষ থেকে খাগড়াছড়ি পথে প্রান্তে অসহায় ও ভবঘুরে, ভিক্ষুক, মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
মঙ্গলবার বিকাল ৫:১০মিনিট (০৪ এপ্রিল )খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে পৌর এলাকার বিভিন্ন স্পটে ছিন্নমূল, অসহায়, দুঃস্থ ক্ষুধার্ত মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভাপতি রেহানা ফেরদৌসী।
পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) খাগড়াছড়ি জেলা সভাপতি মিসেস রেহানা ফেরদৌসী বলেন,এই পবিত্র রমজান মাস উপলক্ষে পথে প্রান্তে,পরে থাকা মানুষের জন্য কিছু করতে পারলে নিজের কাছে ভালো লাগে,আজকে আমরা প্রায় ১০০ জনকে ইফতার দিয়েছি,খাগড়াছড়ি পুনাক পরিবার সব সময় অসহায় দুঃস্থ, ক্ষুধার্ত ও ভবঘুরে মানুষের পাশে আছে, থাকবে।আমাদের জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে আরো বেশি সেবা করতে পারি।
এই সময় উপস্থিত ছিলেন - খাগড়াছড়ি সদর থানার ওসি মোঃ আরিফুল ইসলাম, খাগড়াছড়ি পুনাক পরিবারের সদস্যগণ।