মনির উদ্দিন মুন্না খাগড়াছড়ি প্রতিনিধি ::
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা র অসহায় ও দরিদ্র কৃষকদের ধান কেটে দিয়েছে খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেন 'র নেতৃত্বে যুবলীগ নেতাকর্মীরা। ০২ মে ২০২৩ মঙ্গলবার খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলা র ছোট মেরুং গ্রামের ২জন কৃষকের ২ একর জমির ধান কেটে ঘরে তুলে দেন।
এই ধান কাটা কর্মসূচিতে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেন, দীঘিনালা যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর মিয়াসহ উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ অংশ নেন।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই ধান কাটা কর্মসূচি শুরু হয়েছে।সারা জেলায় অব্যাহত থাকবে।
খাগড়াছড়ি কৃষি অধিদপ্তরের তথ্যমতে , এ বছর খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলায় ১১ হাজার ৬৩৫ হেক্টর জমিতে ধান চাষ করা হয়েছে।