মনির উদ্দিন মুন্না খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ::
বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের র্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল, কেক কাটা ও আলোচনা সভা করা হয়।এবারের প্রতিপাদ্য ছিল "ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ।
বুধবার (০৪জানুয়ারি) সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় উত্তোলন করা হয়,পরে র্যালি বের করা হয়,র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা শেষে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল, কেক কাটা ও আলোচনা সভা করা হয়।
জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু,
বিশেষ অতিথি ছিলেন - খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মেয়র নির্মলেন্দু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পার্থ ত্রিপুরা জুয়েল, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, উপ দপ্তর সম্পাদক ও সাংবাদিক নুরুল আজম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সনজীব ত্রিপুরা, সাধারণ সম্পাদক বিশ্বজিত রায় দাশ,
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেন, সাবেক ছাত্রলীগের সভাপতি ইকবাল বাহার, টিকো চাকমা,জেলা যুব মহিলা লীগের সভাপতি বিউটি রাণী ত্রিপুরা,যুগ্ম আহবায়ক মনির হোসেন, হৃদয় মারমাসহ জেলা,সদর উপজেলা,পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করে।