মনির উদ্দিন মুন্না খাগড়াছড়ি জেলা প্রতিনিধি :
খাগড়াছড়িতে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ,
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৭ মার্চ) সকালে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গনে চেতনা মঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানে প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি , তিন পার্বত্য জেলা নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহিদুজ্জামান, পুলিশ সুপার মো. নাইমুল হক, জেলা আওয়ামী লীগের সাধার সম্পাদক ও মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহীদ তালুকদারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীরা।
নানা আয়োজনে খাগড়াছড়িতে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করেছে জেলা আওয়ামী লীগ। সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যান মিত্র বড়ুয়া 'র নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউনহলস্থ বঙ্গবন্ধুর চেতনা মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করেন।
উপস্থিত ছিলেন - খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, এডভোকেট আশুতোষ চাকমা, আব্দুল জব্বার, শতরুপা চাকমা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ দিদারুল আলম দিদার,উপ দপ্তর সম্পাদক নুরুল আজম,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সঞ্জীব ত্রিপুরা,সাধারণ সম্পাদক বিশ্বজিত রায় দাশ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল,কৃষক লীগের সভাপতি পিন্টু ভট্টাচার্য,জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিনা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক ও বৌদ্ধ ধর্মীয় কল্যানের ট্রাস্টের ট্রাস্টি রুপণা চাকমা কণি,সাংগঠনিক সম্পাদক অন্তরা খিসা,সাবেক যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক ফারজানা আজম, যুবমহিলালীগের সভাপতি বিউটি রানি ত্রিপুরা,সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সুইচিং থুই মারমা,পৌর যুবলীগের সভাপতি মানিক পাটোয়ারী, সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ জেলা উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বিশ্বের ইতিহাসে এক অনবদ্য দলিল। এই ভাষণের মাধ্যমেই বাঙালি জাতি স্বাধীনতা যুদ্ধের জন্য উদ্বুদ্ধ হয় এবং যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নেয়। এজন্যই আজ আমরা একটি স্বাধীন জাতি হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি।