শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা)ঃ
যশোরের কেশবপুরে সাংবাদিকের কন্যা আসনিম তাবাচ্ছুম তামিহা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বৃত্তি পেয়েছে। সে দৈনিক যশোর পত্রিকার বিশেষ প্রতিনিধি আ.শ.ম এহসানুল হোসেন তাইফুর ও শিক্ষিকা ফাতেমা খাতুনের বড় কন্যা।
কেশবপুর উপজেলার সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২২ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহন করে সাধারণ গ্রেডে বৃত্তিলাভ করেছে। ইতিপূর্বেও সে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কিন্ডার গার্টেনের পরীক্ষায় বৃত্তি লাভ করেছিল।
তামিহার এই কৃতিত্বের জন্য পিতা-মাতা, শিক্ষক-শিক্ষিকা, দাদা-দাদি, চাচা-চাচিসহ সকল শুভাকাঙ্খীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সে ভবিষ্যতে উচ্চ শিক্ষা গ্রহণ করে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। সে সকলের নিকট দোয়া প্রার্থী।