আতিক- কেন্দুয়া, নেত্রকোনা প্রতিনিধি।
কেন্দুয়া প্রেসক্লাবে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমীর ঈদের উপহার।
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবের পবিত্র ঈদুল আজহার উপলক্ষে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমী ঈদের শুভেচ্ছা প্রদান করেন।
সোমবার (২৬ জুন) বৃষ্টিমুখর সন্ধ্যায় ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত আলী চৌধুরী (কাজল) উপস্থিতিতে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমীর হাত থেকে ঈদের শুভেচ্ছা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া প্রেসক্লাবের সহ সভাপতি সুনীল পোদ্দার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দিল বাহার, সম্মানিত সদস্য আবু বক্কর সিদ্দিক, সাংবাদিক মোঃ রুকন উদ্দিন, মোঃ সাইফুল ইসলাম দুলাল, মোঃআতিকুর রহমান (আতিক), মোছাঃ
লাভলী আক্তার,প্রমুখ।
সকলের সুস্বাস্থ্য কামনা করেন।