আতিক -কেন্দুয়া(নেত্রকোণা) প্রতিনিধিঃ-
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর চতুর্থ ধাপে নেত্রকোণার কেন্দুয়া উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের আজ (১২ মে) আজকে ছিল শেষ দিন ।
রবিবার (১২মে) মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন সহ মোট ১৬ জন রয়েছেন যাছাই-বাছাইয়ের চূড়ান্ত তালিকায় ।
চেয়ারম্যান পদে ছয় জন হলে ১/সালমা আক্তার, ২/মোহাম্মদ মিজানুর রহমান মিজান, ৩/মোফাজ্জল হোসেন ভূঁইয়া,
৪/মোঃ নূরুল ইসলাম, ৫/নূরুল আলম মোঃ জাহাঙ্গীর চৌধুরী ৬/ মোঃ হুমায়ুন কবির চৌধুরী ।
ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন ১/মামুনুল কবির খান, ২/মাওলানা হরুনুর রশিদ খান তালুকদার, ৩/মোঃ ইয়ার খান, ৪/মোঃ মোতাসিম বিল্লাহ ৫/মোঃ ইয়াহিয়া খান । অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আছেন ১/জাহানারা রোজি, ২/মোছাঃ ফাতেমা বেগম, ৩/মোসাঃ মিনা আক্তার, ৪/সেলিনা বেগম ৫/ সুমি আক্তার । তবে বাদ পড়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দা স্মৃতি আক্তার শাপলা ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার বলেন, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দা স্মৃতি আক্তার শাপলা তার দাখিলকৃত হলফনামায় অসত্য তথ্য প্রদানের কারণে তার মনোনয়নটি বাতিল করা হয়েছে ৷ বাকি সকলের মনোনয়ন বৈধ বলে ঘোষিত হয়েছে ।তিনি আরও বলেন- এই বারের নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিবেন।
উল্লেখ্য থাকে যে, আগামী ৫ই জুন কেন্দুয়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে । ১৩ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে এ উপজেলা পরিষদ গঠিত ।