
আতিক -কেন্দুয়া,নেত্রকোনা প্রতিনিধি :-
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট ২০২৪ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মোঃ মোফাজ্জল হোসেন ভূঞা
বুধবার (৩ জুলাই) সকালে ১১ ঘটিকার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে সান্দিকোনা স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার জনাব ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ আশরাফ উদ্দিনের সঞ্চালনায় এ উদ্বোধনী অনুষ্ঠিত হয় ।
উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মোঃ মোফাজ্জল হোসেন ভূঞা তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, সব নিয়ম কানুন মেনেই এই খেলা অনুষ্টিত হবে । সবার উদ্দেশ্যে তিনি আরো বলেন, খেলায় যাতে কোন ধরনের বিশৃঙ্খলা না হয়, সে দিকে লক্ষ্য রাখতে হবে ।
সভাপতির বক্তব্যে টুর্নামেন্টের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার বলেন, বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট অনূর্ধ ১৭ একটি সরকারী খেলা । সুষ্ঠু ও শান্তিপুর্ণ ভাবে এই খেলা হতে হবে । বিশেষ করে বয়সের বিষয়টি কোনভাবেই শিথিলযোগ্য নয় ।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) মিস জান্নাত, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমী, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক (পিপিএম-সেবা), উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসের উদ্দিন ভূঁঞা, কোষাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দর্শনার্থী ও সুধীজন ।
উল্লেখ্য প্রথম দিনে তিনটি খেলা অনুষ্ঠিত হয় এবং উদ্বোধনী খেলায় রেফারির দায়িত্ব পালন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য ও তুখোড় ফুটবল খেলোয়াড় একেএম ফারুক আহম্মদ (তাপস)।