আতিক- কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা কেন্দুয়া উপজেলায় সংগীতে বিশেষ অবদানের জন্য একুশে পদকপ্রাপ্ত (মরণোত্তর)-২০২৪ আত্মসন্ধানী মরমি কবি বাউল সাধক জালাল উদ্দীন খাঁর ১৩০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী জালাল মেলা আনুষ্ঠানিক ভাবে বৃহস্পতিবার উদ্বোধন করা হয়। নেত্রকোনার কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে জয়হরি স্প্রাই সরকারি হাইস্কুল খেলার মাঠে তিন দিনব্যাপী জালাল মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ-সদস্য ইফতিখার উদ্দিন তালুকদার পিন্টু। জালাল মেলা উদযাপন কমিটির আহ্বায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে ও সামিউল হক ভূঁইয়ার সঞ্চালনায় আলোচক ছিলেন সাবেক সচিব প্রাবন্ধিক মাসুদ সিদ্দিকী, বাংলা একাডেমির সাহিত্যে পুরস্কারপ্রাপ্ত নাট্যকার লেখক সাইমন জাকারিয়া, লেখক ও প্রাবন্ধিক গোলাম মোরশেদ খান ও গোলাম ফারুক খান।