
মোঃ আকাশ আহাম্মেদ রিপোর্টারঃ
ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার কাহালগাঁও দোলমা উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ। রবিবার (২২ নভেম্বর) বোর্ড থেকে এ সংক্রান্ত অনুমোদনপত্র জারি করা হয়।
নবগঠিত এই এডহক কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো. সাইদুর রহমান। কমিটির অন্য সদস্যদের মধ্যে সাধারণ শিক্ষক সদস্য হিসেবে মো. শফিউল্লাহ, অভিভাবক সদস্য হিসেবে মো. আজগর আলী তালুকদার এবং সদস্য সচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দায়িত্ব পালন করবেন।
নতুন কমিটি অনুমোদনের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক, বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির সম্মানিত সদস্য বলেন, "কাহালগাঁও দোলমা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন পাওয়ায় প্রতিষ্ঠানটির প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে গতি আসবে বলে আমরা আশাবাদী। স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় ভবিষ্যতে নিয়মিত কমিটি গঠনের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত হবে—এটাই এলাকার সচেতন মহল ও অভিভাবকদের প্রত্যাশা।"
এদিকে, নতুন এই কমিটি গঠিত হওয়ায় স্থানীয় শিক্ষানুরাগী ও অভিভাবকদের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে। তাদের মতে, নতুন নেতৃত্বের হাত ধরে বিদ্যালয়ে শৃঙ্খলা, জবাবদিহিতা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ আরও সুদৃঢ় হবে এবং ফুলবাড়ীয়ার গ্রামীণ শিক্ষাব্যবস্থায় এটি ইতিবাচক ভূমিকা রাখবে।