শারমিন সরকার বৃষ্টি খাগড়াছড়ি প্রতিনিধি:: খাগড়াছড়ি কচিকন্ঠ সংগীত নিকেতনের ৪র্থ প্রতিষ্ঠান বার্ষিকী উপলক্ষে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হয়েছে। শনিবার (১৪অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি শিশু একাডেমিতে ঠাকুরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু অনক ত্রিপুরা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজাতীয় শরনার্থী বিষয়ক ট্রাসর্ফোস চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা বাবু কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করার পর প্রধান অতিথি কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি বলেন- স্মার্ট সমাজ, স্মার্ট মানুষ তৈরি করতে সাংস্কিতি চর্চা করা জরুরি,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সব সময় মানুষের পাশে আছেন।আগামীতে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে,স্মার্ট বাংলাদেশ গড়তে হবে,কচিকন্ঠ সংগীত নিকেতন সংগঠনকে লক্ষ টাকা দেওয়ার ঘোষণা দেন। বিশেষ অতিথি ছিলেন - খাগড়াছড়ি জর্জ কোর্টের সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম সেঁজুতি জান্নাত, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যান মিত্র বড়ুয়া, খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপ পরিচালক জিতেন চাকমা,সাংস্কৃতিক ব্যক্তিত্ব চামেলী ত্রিপুরা সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মেধাবী শিক্ষার্থীরা।