ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান
ফুলপুর পৌর সভার প্রাণকেন্দ্র ভাষা সৈনিক এম শামসুল হক চত্ব শেরপুর রোডের মোড় হতে থানা রোড, গোল চত্তর হতে হালুয়াঘাটের রাস্তার দু পাশে প্রত্যেকদিন এভাবেই অটো, সিএনজি, মাহিন্দ্র, মনে হয় পুরো রাস্তা তাদের দখলে দেখার কেউ নেই আবার কিছু বলার কেউ নেই। আবার প্রত্যেকদিন দেখা যায় পৌর টুল আদায় করে, পৌর সভার কি কোনো দায়িত্ব নেই,,,,? এটা অনেকের প্রশ্ন পৌর কর্তৃপক্ষের কাছে, এ বিষয় নিয়ে বহুবার কথা হয়েছে উপজেলা আইনশৃঙ্খলা মিটিং এ রাস্তার দুই পাশে অটো,সি এন জি, মাহিন্দ্র, আবার মাঝে মধ্যে মুদি দোকান দেখা যায়, কথা হলো এখানে জনসাধারণ চলাচলের নির্দিষ্ট কোন রাস্তা নেই, বিভিন্ন স্কুল কলেজের ছাত্র, ছাত্রী মেইন রোডের উপর দিয়ে যাতায়াত করতে হয়, সেই ক্ষেত্রে দুর্ঘটনার সংখ্যা থাকে। তাই প্রত্যেকটা রাস্তার মোড় যদি যানজট মুক্ত থাকতো হয়তো দুর্ঘটনার আশঙ্কা কমে যেতো। আরও একটি কথা হলো ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখানে গ্রামগঞ্জ থেকে বিভিন্ন পেশাজীবী মানুষ আসে সেবা নিতে, এসেই আবার অনেকে দুর্ঘটনার স্বীকার হচ্ছেন, রাস্তার দুই পাশে অটো, রিক্সা, কিছু এম্বুলেন্স দাঁড়িয়ে থাকে সে কারনে স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর থেকে যখন বাহিরে আসে রাস্তার দু'পাশে অটোরিকশা ও সি এন জি থাকার কারণে ভুক্তভোগীরা দেখতে পায় না মেইন রোডে কি আসছে, তাই সড়ক দুর্ঘটনার স্বীকার হতে হয় , আবার অনেক রোগী চুরি ও ছিনতাইয়ের শিকার হয়ে বাড়ি ফিরে যায়, আর ডাক্তার দেখানো হয় না ভুক্তভোগীর।এমন হাজারো অভিযোগ রয়েছে অসহায় গরীব মেহনতী মানুষের।
পরিশেষে;সকলের কথার সাথে আমিও একমত হয়ে যথাযথ কর্তৃপক্ষের সু দৃষ্টি কামনা করছি