
মোঃ আকাশ আহমেদ,ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধিঃ-
বর্ণাঢ্য র্যালি, সমাবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে ভালুকা সরকারি কলেজ মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
উপজেলা ও পৌর যুবদলের আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠন—স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল এবং ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যুবদল বিএনপির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে যুবদলের নেতাকর্মীরা সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় যুবসমাজকে আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।” এ সময় তিনি সংগঠনের নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেলরে সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন এবং উপস্থিত ছিলেন: উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান, যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, অ্যাডভোকেট উসমানগনি মাখন, মুজিবুর রহমান মজু ও শাখাওয়াত হোসেন পাঠান, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও ভালুকা উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. তাজমুল হক মন্ডল , ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টন, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সম্মানিত সদস্যও১০নং হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আলহাজ্ব জিয়াউর রহমান জিয়া , যুবদল নেতা মাজহারুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদ উল্যাহ চৌধুরী ধ্রুব, সদস্যসচিব তোজাম্মেল হক বকুল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ মো. সুজন, উপজেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু, কৃষক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম তারুসহ উপজেলা ও ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।