
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ এই প্রতিপাদ্যে পল্লী উন্নয়ন প্রকল্প আওতায় ময়মনসিংহের ভালুকায় ইসলামী ব্যাংক পিএলসি এর উদ্যেগে ১৩৮৫ জন গ্রাহকদের মাঝে ফলজ চারা বিতরণ করা হয়েছে।
জানা যায় যে, মানুষের জীবনে বৃক্ষের প্রয়োজনীয়তা অপরিসীম। বৃক্ষের বহুমাত্রিক চাহিদা ও গুরুত্বকে সামনে রেখে ইসলালী ব্যাংক পিএলসি প্রতি বছরে ন্যায় সারা বাংলাদেশে পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ১৩৮৫ জন গ্রাহকদের মাঝে ফলজ চারা বিতরণ করে থাকে। ২৯ আগষ্ট ইসলামী ব্যাংক পিএলসি ভালুকায় বৃক্ষরোপন কর্মসূচী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক পিএলসি ভালুকা এর ব্যবস্থাপক এইচ এম সফিউল্লাহ সঞ্চালনা করেন মো: দানিছুর রহমান । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক পিএলসি এর এক্সিকিউটিভ ভাইজ প্রেসিডেন্ট মো: আব্দুল কাদের সরকার। বিশেষ অতিথি ছিলেন মো: মাহাবুবুর রহমান এফএভিপি ও মো: আকরাম হোসেন সিনিয়র অফিসার ইসলামী ব্যাংক পিএলসি ময়মনসিংহসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।