
আহমেদ শাহরিয়ার নুসরাত জাহান (খুশি) রংপুরের মাটি জাগে আবার, জেগে ওঠে সাহসী এক নাম আবু সাঈদ আগুন হাতে বিপ্লব গানে রাখে সে দাম! বেরোবির ছায়ায় দাঁড়িয়ে, তরুণ হৃদয় ন্যায় চায় শুধু কোটা নয়, চায় সে যোগ্যতার স্বীকৃতি, লড়াই করে, মুখে রাজপথপর ধুলো! দৃপ্ত চোখে স্বপ্ন আঁকে, দেশের জন্য নির্ভীক মানচিত্র, অন্যায়ের বিরুদ্ধে কলম তুলে, হয়ে ওঠে প্রতিবাদের এক নিদর্শনচিত্র! পুলিশের বাধা, কাঁদানে গ্যাস, ভাঙতে পারে না সাহসের ঢেউ, আবু সাঈদ তো একাই এক সেনা, তার কন্ঠে উঠেছিল শত সহস্রের ঢেউ ! তারকাহীন সেই রাত গুলো তে, ভবিষ্যৎ গড়ার দীপ্ত শপথ, রংপুর জানে, দেশের হৃদয় জানে--- সেই নাম একদিন হবে ইতিহাস উৎসর্গঃ সেই সব তরুণদের, যারা মেরুদণ্ড সোজা করে দাঁড়ায় যাদের কলমে প্রতিবাদ, শ্লোগানে সত্যের দৃপ্ত উচ্চারণ — শহীদ বীর আবু সাঈদ তাদের মধ্যে অন্যতম একজন, যিনি ইতিহাসের পাতায় ন্যায়ের দীপ্ত স্বাক্ষর!