
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ীতে অবস্থিত আনোয়ার খান মডেল স্কুলের প্রয়াত সহকারী শিক্ষিকা মোছাঃ রোশেদা খানমের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রয়াত শিক্ষিকার কর্মময় জীবন, আদর্শ এবং শিক্ষার্থীদের প্রতি তাঁর নিষ্ঠা ও ভালোবাসার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। শোকসভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সহকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য শিক্ষার্থী, অভিভাবক, সহকর্মী ও শুভানুধ্যায়ীসহ সংশ্লিষ্ট সবার প্রতি বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
সবশেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।