ইয়াসমিন আক্তার
উচাটন মন বসে না কোন কাজে,
সাজে শুধু তোমার রূপের সাজে।
তুমি তো আমারি আশার তরী,
জীবন আছে যে শুধু তুমারি স্বপ্নে ভরি।
আছে যে মন আছে যে জবান,
শুধু তোমারে সপেছি আমার ও মন সজল নয়ান।
ভাবতে পারিনা তোমাকে ছাড়া কিছু,
তাইতো প্রিয় নিয়েছি আমি তোমারি পিছু।
তোমারি বিরহে মন হয়েছে বিষাদিত,
আশায় আছি প্রিয় তোমারি প্রনয়ের,
আমি তো মরেছি বিরহে তোমার,
আমি তো মরেছি এক অকুল পাথারে।
জীবন আমায় ডুবেছে অথই আঁধারে
কেন যে এমন হল জানিনা জানিনারে....!